সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ইলিশ মাছ ধরা বন্ধ ৪ হাজার জেলে পরিবার পাচ্ছে বিশেষ ভিজিএফ’র চাল | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ইলিশ মাছ ধরা বন্ধ ৪ হাজার জেলে পরিবার পাচ্ছে বিশেষ ভিজিএফ’র চাল

বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ ধরা থেকে বিরতনকারি ৪ হাজার ৩৫৮ জেলে পরিবার পাচ্ছেন বিশেষ ভিজিএফ’র ২০ কেজি করে চাল।
বুধবার খাউলিয়া ইউনিয়নে ৫৯৮ সুবিধাভোগীর জেলে পরিবারের মাঝে চাল বিতরণ থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমঙ্গীর হোসেন হাওলাদার, নাসির উদ্দিন, মিলন মীর, আবুল হাসান হৃদয়, মহিদুল ইসলাম, শাহানাজ বেগম ও রুবী বেগম প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ২২দিন মা ইলিশ ধরা থেকে বিরতকারি বসে থাকা জেলে পরিবারদের কথা ভেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের খাদ্যসহায়তা দিচ্ছেন। তাদের এ চাল সঠিকভাবে পৌছে দেওয়ার দায়িত্ব জনপ্রতিনিধিদের।
এদিকে সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায় বলেন, এ উপজেলায় মা ইলিশ ধরা থেকে বিরতকারি ৪৩৫৮ পরিবারকে জনপ্রতি ২০ কেজি করে মোট ৮৭ মেট্রিকটন ১৬০ কেজি বরাদ্ধকৃত চাল ইতোমধ্যে জেলে পরিবারের মাঝে বিতরণ শুরু হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।