সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিল ছেলে | চ্যানেল খুলনা

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিল ছেলে

নরসিংদীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে রাগ করে নিজ বাড়িতে আগুন দিয়েছে ছেলে। রোববার (২০ এপ্রিল) রাতে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের মো. কামাল হোসেনের ছেলে জুনায়েদ (১৫) এই ঘটনা ঘটায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩ বছর ধরে প্রবাসে থাকা মায়ের সন্তান জুনায়েদ তার বাবা কামাল হোসেনের কাছে মোটরসাইকেল দাবি করছিল দীর্ঘদিন ধরে। শনিবারও (১৯ এপ্রিল) সকালে এ নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডা জড়ায় সে। তারপরও মোটরসাইকেল কিনে দিতে সম্মতি না হলে একপর্যায়ে বাবার সঙ্গে রাগ করে দুপুরে বাড়িতে থাকা পোল্ট্রি খামারের সামনে আগুন দেয় সে। প্রতিবেশী রবি মাস্টার আগুন দেওয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েদ পালিয়ে যায়।

পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন। পরে বাবা কামাল হোসেন পুলিশে খবর দেয়। মনোহরদী থানা পুলিশ কামাল হোসেনের বাড়িতে গেলে নিজে তার ছেলে জুনায়েদকে পুলিশের হাতে তুলে দেন। পরে স্থানীয় লোকজনের এবং বাবার সুপারিশে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় পুলিশ।

এদিন সারাদিন আর বাড়ি ফিরেনি জুনায়েদ। পরে রাত ৮টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে পুনরায় পোল্ট্রি খামারে আগুন দেয় জুনায়েদ। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয় তারা। তবে ততক্ষণে পুরো পোল্ট্রি খামার, পাশে থাকা রান্নাঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয়। এতে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাবা কামাল হোসেনের। পোল্ট্রি খামারে কোনো মুরগি ছিল না।

মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, দুপুরে পুলিশে খবর দিলে কামাল হোসেনের বাড়িতে গিয়ে ছেলে জুনায়েদকে আটক করে পুলিশ। পরে স্থানীয়দের ও বাবার সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়। রাতে পুনরায় আগুন দেওয়ার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় জুনায়েদকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।