সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক | চ্যানেল খুলনা

মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক

মোংলা প্রতিনিধি: মোংলার দিগরাজের বালুর মাঠ এলাকা থেকে ২২ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে এসআই মোঃ ইমলাক হোসেন, এএসআই মোঃ রুহুল আমিন ও এএসআই আবুল হোসেন দিগরাজ বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে কামাল শিকদারের (৩০) কাছে থেকে ২২ হরিনের মাংসসহ জব্দ করে। এ সময় হরিণের মাংস পাচারের দায়ে তাকেও আটক করা হয়েছে। আটক কামাল বালুর মাঠের জামাল শিকদারের ছেলে। কামাল পুলিশের স্বীকারোক্তিতে বলেছে সে খুলনার দাকোপ উপজেলার লাউডোব গ্রামের চোরা শিকারী কার্তিকের কাছ থেকে এ মাংস কিনে এনেছেন তিনি। কার্তিকের কাছ থেকে পাইকারী কিনে এনে মোংলাসহ বিভিন্ন জায়গায় তিনি চড়া দামে বিক্রি করে আসছিলেন।
ওসি ইকবাল বাহারচৌধুরী আরো বলেন, জব্দকৃত মাংসে কেরোসিন তেল দিয়ে নষ্ট করে মাটি চাঁপা দেয়া হবে। আর আটককৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন-পাচার আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।