সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ১ হাজার শীতার্ত মানুষকে কম্বল দিলেন নোয়াখালীর সংসদ সদস্য মোর্শেদ আলম | চ্যানেল খুলনা

মোংলায় ১ হাজার শীতার্ত মানুষকে কম্বল দিলেন নোয়াখালীর সংসদ সদস্য মোর্শেদ আলম

মোংলা প্রতিনিধি:  মোংলার সাগর ও সুন্দরবন উপকূলীয় অঞ্চলের অসহায়-দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-০২ আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লি: এর চেয়ারম্যান আলহাজ্ব মোর্শেদ আলম। তার পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা বন্দরের শিল্পাঞ্চলস্থ বেঙ্গল এলপিজি প্লান্টে এক হাজার দরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক ও বেঙ্গল এলপিজির কর্মকর্তারা শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন। বেঙ্গল এলপিজির এজিএম প্রকৌশলী হোসনে মোবারক বলেন, যতদিন মোংলায় এ প্লান্ট থাকবে ততোদিনই প্লান্টের চেয়ারম্যানের পক্ষ থেকে উপকূলীয় দরিদ্রদের মাঝে এ সহায়তা প্রদাণ অব্যাহত রাখা হবে। এর আগে গত বছরও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে বেঙ্গল এলপিজি লি:। এছাড়া করোনা প্রাদুর্ভাবের মধ্যেও এখানকার অসংখ্য মানুষকে খাদ্যের পাশাপাশি নানা সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।