সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ | চ্যানেল খুলনা

মোংলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

মোংলা প্রতিনিধি:: মোংলায় শুরু হয়েছে মাঠ পযার্য়ে সেবাদানকারীদের জন্য তিন দিনব্যাপী প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে পুষ্টি বিষয়ক এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা: জীবিতেষ বিশ্বাস, ডা: মলয় মল্লিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার্ ওয়াসিম আকরাম, প্রশিক্ষক ‘কনসান ওয়ার্ল্ড ওয়াইড’র পুষ্টি বিশেষজ্ঞ হোসনেয়ারা, প্রশিক্ষক জেজেএস ক্রেইন প্রজেক্ট’র পুষ্টি বিশেষজ্ঞ মৌতিথি আইস ও জেজেএস ক্রেইন প্রজেক্ট’র উপজেলা কোঅর্ডিনেটর তরুন বড়–য়া। প্রশিক্ষণে উপজেলার সমাজসেবা, প্রাণী সম্পদ, স্বাস্থ্য, পরিবাব-পরিকল্পনা ও কৃষি বিভাগের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ প্রকল্প বাস্তবায়ন করছে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)। সরকারী বিভিন্ন দপ্তরের কর্মচারীদের অংশগ্রহণে মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে বৃহস্পতিবার।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।