সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় যুব সমাজ কল্যাণ সংঘ ৪৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

মোংলায় যুব সমাজ কল্যাণ সংঘ ৪৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

মোংলা প্রতিনিধি:: মোংলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন যুবসমাজ কল্যাণ সংঘের উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মোংলা পৌরসভার আটটি ওয়ার্ডে অসহায় মধ্যবিত্ত ও হোমাকোয়ারেন্টাইনে থাকা পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাগেরহাট জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রহমান, দুলাল হাওলাদার, ইলিয়াস হোসেন,ইউসুফ আলী,হাজী খলিলুর রহমান, সংগঠনের আহবায়ক মিজানুর রহমান তালুকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মিজান তালুকদার জানান, আমরা বিতরণ প্রক্রিয়া একদিনে সম্পূর্ণ করার জন্য উপদেষ্টা ও সদস্যদের সমন্বয় বাকি আটটি ওয়ার্ডে বিভক্ত হয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছি। পৌরসভার আটটি ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন যুব সমাজ কল্যাণ সংঘের যুগ্ন আহবায়ক মোঃ ইমরান খান সোহাগ,সদস্য সচিব মোঃ রেজাউল ইসলাম,ফজলে রাব্বি,মিরাজুল ইসলাম,আব্দুল্লা আল আহাদ রাসেল,ইফতেখার হোসন,আব্দুর রাজ্জাক রাজ,বনি আমিন খান,মিরাজ হাওলাদার,নাঈম হওলাদার,মাসুদ রানা, হানিফ রাব্বি আরমান,ইমাম হোসেন সহ আরো অনেকে। মিজানুর রহমান তালুকদার আরো বলেন এই সংকটময় পরিস্থিতিতে সকল বিত্তবান ব্যক্তিদের অসহায় ও মধ্যবিত্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। উপহার সামগ্রী ৯ ওয়ার্ডে মোট ৪৫০ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় পৌর সভার ৯ নং ও থেকে বিতরণ প্রক্রিয়া শুরু করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।