সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পপুলেশন কাউন্সিল ও আইক্যাড’র মতবিনিময় | চ্যানেল খুলনা

মোংলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পপুলেশন কাউন্সিল ও আইক্যাড’র মতবিনিময়

মোংলা প্রতিনিধি:: মোংলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন পপুলেশন কাউন্সিল ও আইক্যাড। বুধবার সকালে পৌর শহরের একটি আবাসিক হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। অনুষ্ঠানে আয়োজক সংস্থা পপুলেশন কাউন্সিল’র কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব ও সিনিয়র এ্যাসোসিয়েট ড. সাজেদা আমিন জুম’র মাধ্যমে মিটিংয়ে অংশ নেন। এছাড়া আইক্যাড’র কান্ট্রি কোঅর্ডিনেটর সরদার সফিকুল আলম ও পপুলেশন কাউন্সিল’র প্রোগ্রাম অফিসার সুরজিৎ কুন্ডু উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষাথর্ী, জনপ্রতিনিধি, ইপিজেড শ্রমিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। মতবিনিময়ের উদ্দেশ্য হিসেবে পপুলেশন কাউন্সিল’র প্রোগ্রাম অফিসার সুরজিৎ কুন্ডু বলেন, তারা মুলত জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় গবেষণার পাশাপাশি মোংলা এলাকার কিশোরীদের নিয়ে কাজ করতে চান। তাই তারা সমাজের বিভিন্নস্তরের মানুষের সাথে মতবিনিময় করে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। কিশোরীদের নানা দিক নিয়ে থাকা তাদের এ কার্যক্রমে সম্পৃক্ত থাকবে পপুলেশন কাউন্সিল ও আইক্যাড নামক দুইটি আন্র্Íজাতিক সংস্থা। যারা শীঘ্রই এ এলাকার কিশোরীদের নিয়ে নানা কার্যক্রম শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। #

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।