সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় পশুর রিভার ওয়াটারকিপারের খাদ্য সহায়তা প্রদাণ | চ্যানেল খুলনা

মোংলায় পশুর রিভার ওয়াটারকিপারের খাদ্য সহায়তা প্রদাণ

মোংলা প্রতিনিধি:: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পশুর রিভার ওয়াটারকিপার, বাপা বাগেরহাট জেলা কমিটি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে মোংলার শতাধিক জেলে ও শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদাণ করা হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ খাদ্য সহায়তা প্রদাণকালে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব এইচ,এম দুলাল, পশুর রিভার ওয়াটারকিপার বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক নেতা মনিরুল হায়দার ইকবাল, আমীর হোসেন আমু, আবু হোসাইন সুমন, মোঃ আবুল হাসান, সোহাগ মোল্লা, বাপা নেতা নাজমুল হক, তানজীম হোসেন মুকুল, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার আব্দুর রশিদ ও কমলা সরকার প্রমুখ। খাদ্য সহায়তা প্রদাণকালে বক্তারা বলেন, করোনাকালে তথাকথিত সভ্যতার চাকা থমকে যাওয়ায় প্রকৃতি আজ নিজরূপে সেজেছে। প্রাণ-প্রকৃতিকে সুরক্ষা করেই সভ্যতার অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে এটাই হচ্ছে করোনাকালের শিক্ষা। এ সময় বক্তারা করোনার থাবা থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। উল্ল্যেখ্য, শতাধিক জেলে ও শ্রমজীবি পরিবারের প্রত্যেককে ২৫ কেজির চালের বস্তা প্রদাণ করে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।