সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৩ | চ্যানেল খুলনা

মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৩

মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দোকানপাট ভাংচুর এবং নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের রবীন্দ্রনাথ সড়কে এ হামলা চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় আটজনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা যায়, পৌর শহরের ৭ নং ওয়ার্ডের রবীন্দ্রনাথ সড়কের বাসিন্দা সেলিম মোল্লার সাথে একই এলাকার ওসমান চৌকিদারের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সোমবার সকালে তার মেয়ে শারমিন আক্তার মাধুরি দোকানে থাকা অবস্থায় দোকানে ভাংচুর চালায় ওসমানসহ আরও কয়েকজন। এসময় সেলিম মোল্লা বাধা দিতে আসলে তাকে এবং তার মেয়ে ও স্ত্রীকে মারপিট করে তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
মোংলা থানার এস আই মোঃ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে আমি ওই এলাকায় যাই এবং দু পক্ষকে শান্ত থাকতে বলি। তবে এ ঘটনায় ওসমান চৌকিদার, ইব্রাহিম চৌকিদার, বেল্লাল ফকির, মমতাজ বেগম, মরিয়ম বেগম, মুকুল বেগম, সুজলা বেগম ও মুক্তা বেগমকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন জেসমিন বেগম। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।