সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় জমি সংক্রান্ত বিরোধে ইলেকট্রিক ব্যবসায়ীকে পিটিয়ে আহত | চ্যানেল খুলনা

মোংলায় জমি সংক্রান্ত বিরোধে ইলেকট্রিক ব্যবসায়ীকে পিটিয়ে আহত

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোংলার মিঠাখালী বাজারের এক ইলেকট্রিক ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষরা। আহত ব্যবসায়ী মোঃ জাকির শেখকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় পাঁচজনকে আসামী মোংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত রবিবার সকালে উপজেলার মিঠাখালী বাজারে এ মারপিটের ঘটনা ঘটে।
থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, মিঠাখালী গ্রামের জাকির হোসেন ১০ বছর আগে এক একর জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। কিন্তু একই গ্রামের ফজলু শেখের ছেলে নাছির শেখ, নাছির শেখের ছেলে নাইমুল শেখ, আজিজ গোলদারের ছেলে সাইফুল গোলদার, আনাছার শেখের ছেলে রুমি শেখ ও মোঃ নাসিরের স্ত্রী ছালমা বেগম দীর্ঘদিন ধরে ওই জমি থেকে জাকিরকে উচ্ছেদ করতে নানা রকম পায়তারা করে আসছে। ঘটনার দিন রবিবার সকালে এ নিয়ে শালিস বৈঠকের আয়োজন করা হলে তাতে আপত্তি জানায় অভিযুক্তরা। শালিসের আয়োজন করায় তারা ক্ষিপ্ত হয়ে জাকিরকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্নক যখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে নাছির শেখ, সাইফুল গোলদার, রুমি শেখ, নাইমুল শেখ ও ছালমা বেগমকে আসামী করে হাসপাতালে ভর্তি আহত জাকির শেখের ভাই জাহিদ শেখ বাদী হয়ে সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।