সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় জমি দিয়ে রেজিষ্ট্র না দিয়ে উচ্ছেদের পাঁয়তারা | চ্যানেল খুলনা

মোংলায় জমি দিয়ে রেজিষ্ট্র না দিয়ে উচ্ছেদের পাঁয়তারা

মেংলায় একটি পরিবারের কাছে জমি বিক্রি করার কথা বলে টাকা নিয়ে জমির দলিল না দেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামে ১৩ শতক জমি দিয়ে দলিল দেয়নি অখিল বৈরাগী। ওই গ্রামের হুমায়ূন কবির নামে এক ব্যাক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে তিনি দলিল না দিয়ে এখন তাকে উচ্ছেদের পাঁয়তারা করছেন। এ ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী হুমায়ূন কবির।
মামলা সুত্রে জানা গেছে, জয়খাঁ গ্রামের মতলেব শেখের ছেলে হুমায়ূন কবিরের কাছ থেকে গত ২০২০ সালে ১৩ শতক জমি দিয়ে দুই দফায় আড়াই লাখ টাকা নেয় মৃত নিরোধ বৈরাগীর ছেলে অখিল বৈরাগী। কিন্তু আজ পর্যন্ত বিভিন্ন অজুহাতে সেই জমির কোন রেজিষ্ট্রি দেয়নি অখিল। এব্যাপারে জমি রেজিষ্ট্রির জন্য বলা হলে ভুক্তভোগী হুমায়ূন কবিরকে গত ৭ মে মারধর করে অখিল বৈরাগী। পরে ওই জমি থেকে তাকে উচ্ছেদের জন্য অখিল এক্স-ভেটর মেশিন দিয়ে হুমায়ূনের বসতবাড়ি ভাংচুরও করে।
স্থানীয় সানাইলতলা ইউনিয়নের ৯ নম্বর ইউপি মেম্বর মন্মত বৈরাগী বলেন, জমি দেওয়ার কথা বলে হুমায়ূনের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা সত্য। অখিল বৈরাগী টাকা নিয়ে কেন জমি রেষ্ট্রি দিচ্ছেনা তা বলতে পারবো না।
এ ব্যাপারে অখিল বৈরাগীর দাবি, জমি দেওয়ার কথা বলে আড়াই লাখ না এক লাখ টাকা নিয়েছেন তিনি। তবে সে টাকা টাকা ফেরত দিয়ে ওই জমি দখলে নেওয়া হবে। মারামারি ঘটনা সত্য না বলেও জানান তিনি। মোংলা থানার এ এস আই আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটা অভিযোগ তিনি পেয়েছেন। আজ ওই এলাকায় তদন্তে গিয়ে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।