সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খালের চরে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর বেলা ১১টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পৌর শহরতলীর নারকেলতলা এলাকার মাকড়ঢোন-বাঁশতলা খালের চরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন। এরপর দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

উপজেলার চাঁদপাই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ হারুন বলেন, এ খালটি পৌরসভার ১ নম্বর ও চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝে পড়েছে। ওই খালের চরে পড়ে থাকা কিংবা ভেসে আসা নবজাতকের লাশটির বয়স ২/৩ দিন হবে। এটি স্থানীয় কেউ খালে ফেলেছেন, নাকি অন্য কোন জায়গা থেকে ভেসে এসেছে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তিনি আরো বলেন, নবজাতকটি কন্যা শিশু।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।