সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় কার্গো জাহাজ হতে পাচার হওয়া দুই মণ রশি এবং ব্যাটারীসহ চার চোরকারবারীকে আটক | চ্যানেল খুলনা

মোংলায় কার্গো জাহাজ হতে পাচার হওয়া দুই মণ রশি এবং ব্যাটারীসহ চার চোরকারবারীকে আটক

মোংলা প্রতিনিধি:: মোংলায় সাড়ে সাত’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও কার্গো জাহাজ হতে পাচার হওয়া দুই মণ রশি এবং ব্যাটারীসহ চার চোরকারবারীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে স্থায়ী বন্দরের ইপিজেড এলাকা থেকে গাঁঁজাসহ মাদক ব্যবসায়ী মো: হাবিবুর গাজীকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতেই থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। হাবিবুর সাতক্ষীরার আশাশুনি থানার বড়দাল গ্রামের মো: মানিক গাজীর ছেলে। হাবিবুর মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে চাকুরি করেন।
এদিকে রাতেই শহরতলীর কানাইনগর-গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত চোরাকারবারী নিয়ামত হাওলাদারের বাড়ী থেকে কার্গো জাহাজ হতে পাচার করে এনে মজুদ রাখা দুই মণ মোটা রশি ও একটি ব্যাটারী উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিয়ামত হাওলাদার (২৫), তরিকুল ব্যাপারী, সিজার খান ও সিরাজ শিকদারকে হাতেনাতে আটক করা হয়। পালিয়ে যায় হাকিম ব্যাপারী নামক অপর চোরাকারবারী। এ ঘটনায়ও রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রতিনিয়তই মাদক ও চোরচালানীসহ সকল ধরণে অপরাধ কর্মকান্ড বন্ধে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে গত ২৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোংলা থানা পুলিশের অভিযানে ৭৯ পিচ ইয়াবা, ১ কেজি আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সকল ঘটনায় ১০টি মামলায় ১৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন ধরণের অপরাধের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ জনকে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত সাজা দেয়া হয়েছে। #

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।