সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় করোনায় কর্মহীন দরিদ্র ও নিম্নমধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছে ‘ময়লাপোতার মোড় যুব সমাজ কল্যাণ সংঘ’ | চ্যানেল খুলনা

মোংলায় করোনায় কর্মহীন দরিদ্র ও নিম্নমধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছে ‘ময়লাপোতার মোড় যুব সমাজ কল্যাণ সংঘ’

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: করোনায় কর্মহীন হড়ে পড়া মোংলার হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘ময়লাপোতার মোড় যুব সমাজ কল্যাণ সংঘ’। সংঘের আহবায়ক ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: মিজান তালুকদার বুধবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের দরিদ্র ও নিম্নমধ্যবিত্তদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। এ সময় দেখা গেছে সংঘের আহবায়ক মিজান নিজেই ভ্যান চালিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। এ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও ছোলা। খাদ্যসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: দুলালসহ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। সংঘের আহবায়ক মিজান তালুকদার বলেন, যেহেতু সংগঠনটি তার নিজের ওয়ার্ড অথার্ৎ তিন ওয়ার্ডে, তাই তিনি তার ওয়ার্ড থেকেই প্রথম খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন। পযার্য়ক্রমে এ সহায়তা অন্যান্য ওয়ার্ডেও দেয়ার কথা জানান তিনি। বুধবার রাতে প্রথম দফায় আড়াই’শ পরিবারকে এ খাদ্য সহায়তা দিয়েছে ময়লাপোতার মোড় যুব সমাজ কল্যাণ সংঘ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।