সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে-কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

মোংলায় করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে-কেসিসি মেয়র

sdr

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি :: চলমান করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রীর সুষম বন্টন নিয়ে মোংলায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় ত্রাণ সামগ্রীর সুষম বন্টন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন কেসিসি মেয়র। এ সময় তিনি বলেন, ত্রাণ বিতরণ নিয়ে অনিয়ম করলে সে যে হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাহাত মান্নান, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো: ইব্রাহিম হোসেন, শেখ আ: রহমান, আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।
পরে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক স্থানীয় এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের পক্ষে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের জন্য পিপিই হস্তান্তর করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।