সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলার বিভিন্ন পূজা মন্দির ও মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আরিফুল হক | চ্যানেল খুলনা

মোংলার বিভিন্ন পূজা মন্দির ও মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আরিফুল হক

মোংলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে,এম আরিফুল হক। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি পৌর শহরের কেন্দ্রীয় বটতলা মন্দির, বঙ্গবন্ধু সড়কের সোনাপট্টি মন্ডপ, টাটিবুনিয়া মন্দির, দিগরাজ ও বুড়িরডাঙ্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির-মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ মোহাম্মদ মনিরুল ইসলাম। বিভিন্ন মন্দির-মন্ডপে গিয়ে পুলিশ সুপার আরিফুল হক সনাতন ধমার্বলম্বীদের সাথে শারদীয় কুশল বিনিয়ম ও তাদের খোঁজ খবর নেন। করোনা বিধি নিষেধ মেনে দূগোর্ৎসব উদযাপন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবাণও জানান তিনি। তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিজেরকেই নিশ্চিত করতে হবে। তারপরও কোথাও কোন ধরণের বিশৃঙ্খলার খবর পেলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য বলেন তিনি।
এবার মোংলায় ৩৭টি মন্দির-মন্ডপে শান্তিপূর্ণ জাকজমক পরিবেশের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধমার্বলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূগার্পুজা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।