সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণেরর অভিযোগ, ধর্ষক আটক | চ্যানেল খুলনা

মোংলায় স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণেরর অভিযোগ, ধর্ষক আটক

মোংলায় স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাদপাাঁই ইউনিয়নের কানাইনগর ৬ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে থানায় ধর্ষন মামলা দায়ের হলে অভিযুক্ত ধর্ষক শফিকুল ইসলাম টিটু (৩৫)কে নিজ বাড়ি থেকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই নারী গত ১২ মার্চ থেকে উপজেলার চাদঁপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় নুরুল আমিন নামের এক মালিকের বাড়িতে ভাড়া থাকেন। ভাড়া নেয়ার পর থেকেই বাড়ির মালিকের ছোট ভাই শফিকুল ইসলাম টিটু ওই ভাড়াটিয়ার উপর খারাপ নজর পরে। প্রায়ই টিটু তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ করেন ওই নারী। গত ১৫ মার্চ গভীর রাতে ঘরে ডুকে তাকে ধর্ষন করে বাড়ির মারিকের ছোট ভাই শফিকুল ইসলাম টিটু। এ ঘটনা কাউকে বলে দিলে প্রান নাশের হুমকিও দিয়েছে বলে থানার মামলায় উল্লেখ করা হয়েছে। সেই থেকে প্রায় দুই মাস যাবত টিটু তাকে ভয়ভীতি দিয়ে নিয়মিত ধর্ষন করে আসছিলো বলে জানায় নির্যাতনের শিকার ওই নারী। ধর্ষক টিটু কানাইনগর এলাকার মৃত আঃ জলিল খানেসর ছেলে।

সবশেষ গত (১৩ মে) রাতে ওই নারী ঘর থেকে বের হয়ে কলে পানি আনতে গেলে কৌশলে ওই নারীর ঘরে ডুকে লুকিয়ে থাকে শরিফুল ইসলাম টিটু। রাত ১১টা ৫০ মিনিটের দিকে পুনরায় ঝাপটে মুখ চেপে ধরে ধর্ষন করে অভিযুক্ত টিটু। এসময় ওই নারী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে শফিকুল ইসলাম টিটুকে অভিযুক্ত করে (১৫ মে) রাতে থানায় ধর্ষনের মামলা দায়ের করেন। যার মামলা নং-৮, পরে বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্ত টিটুকে আটক করে মোংলা থানা পুলিশ। শুক্রবার দুপুরে নির্যাতনের শিকার ভিকটিমকে ডাক্তারী পরিক্ষা ও ধর্ষক শফিকুল ইসলাম টিটুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার ওসি মোঃ আনিসুর রহমান।

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, ১৫ মে রাতে এক নারী শফিকুল ইসলাম টিটু নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করণ। মামলা দায়ের শেষে অভিযুক্ত টিটুকে আটক করে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষনের কথা স্বীকার করেছে টিটু। ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হচ্ছে। আর অভিযুক্ত ধর্ষক শফিকুল ইসলাম টিটুকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।