সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা বন্দরে ফর্কক্লিপ চাপায় একজনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন | চ্যানেল খুলনা

মোংলা বন্দরে ফর্কক্লিপ চাপায় একজনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

মোংলা প্রতিনিধি:: মোংলা বন্দর জেটিতে ফর্কক্লিপের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সন্তোষ মন্ডল (৩৫)। তার বাড়ী বাগেরহাটের রামপালে। রবিবার দুপুরে সন্তোষ জেটির ৯ নম্বর ইয়ার্ডে রং দিয়ে মার্কিংয়ের কাজ করছিল। এ সময় হঠাৎ করে কন্টেইনার বহনকারী একটি ফর্কক্লিক সেখানে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বন্দরের ট্রাফিক বিভাগের সহকারী ট্রাফিক অফিসার নাসিরুল হক ওই শ্রমিককে দিয়ে জেটিতে দৈনিক মজুরীতে কাজ করাচ্ছিলেন। আর বন্দরের নিজস্ব ড্রাইভার মিজানুর রহমান টিটু ওই ফর্কক্লিপটি তখন চালাচ্ছিলেন।
এ বিষয়ে বন্দরের সহকারী ট্রাফিক অফিসার নাসিরুল হকের কাছে জানতে চাওয়া হয় টেন্ডার ছাড়া সাধারণ বাহিরের শ্রমিক দিয়ে এ ধরণের (রং দিয়ে মার্কিং) কাজ করানো যায় কিনা! প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো করানো যায়, তা না হলে কর্তৃপক্ষ করায় কিভাবে।
এ ঘটনায় বন্দরের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের ডেপুটি চীপ ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান মিনা বলেন, জেটির অভ্যন্তরে এক শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সোমবার কাজ শুরু করবেন। এরপর প্রতিবেদন পাওয়ার পর ফর্কক্লিপ চালক মিজানুর রহমান টিটুর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আপাতত তাকে আমাদের নজরদারীতে রাখা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, ফর্কক্লিপ চাপায় নিহতের লাশের ময়না তদন্তের জন্য সন্ধ্যায় বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।