সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র | চ্যানেল খুলনা

মোংলা পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র

মোঃ এনামুুল হক: মোংলা পোর্ট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। তিনি এক বার্তায় জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপে সবার জীবন এখন সংকিত। তাই আসন্ন ঈদুল ফিতরে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায়সহ সকল আনন্দ উৎসব পালনের জন্য পৌরবাসীর প্রতি আহবাণ জানান।

এদিকে ঈদ উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পৌরসভার ৯ টি ওয়ার্ডে গরীব, দুস্থ ও অসহায় ৫১২১ টি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে ও ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পৌর মেয়র শেখ আব্দুর রহমান। অন্যদিকে তীব্র গরমে রমজান মাসে পৌর এলাকায় সুপেয় পানির চাহিদা পূরণে জনস্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় দুইটি মোবাইল পানি বিশুদ্ধকরণ প্লান্ট দিয়ে সর্বত্র পানি সরবরাহ অব্যাহত রেখেছে পৌর কর্তৃপক্ষ ।
শেখ আব্দুর রহমান মেয়রের দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্য পৌরবাসীর নাগরিক সুযোগ- সুবিধা প্রদাণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে প্রাপ্ত সকল সুযোগ- সুবিধা নাগরিকদের যথাযথ ভাবে প্রদাণ করতে তিনি সর্বস্তরের সকল শ্রেনী পেশার মানুষদের সহযোগীতা কামনা করেছেন। পরিশেষে তিনি পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি তার নিজের জন্যেও দোয়া চেয়েছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।