সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি মো: মমতাজুল ইসলামের ইন্তেকাল | চ্যানেল খুলনা

মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি মো: মমতাজুল ইসলামের ইন্তেকাল

মোংলা প্রতিনিধি:: মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি মো: মমতাজুল ইসলাম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বাধক্যজনিত কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের সময় পৌর শহরের রাজ্জাক সড়কস্থ তার নিজ বাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যাসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিএলএস জামে মসজিদ চত্বরে মরহুমের জানাযা নামাজ শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। মরহুম মমতাজুল ইসলাম ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। রাজনীতির পাশাপাশি ছিল বিভিন্ন ব্যবসাও। পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য ‘হোটেল প্যারাডাইস’র মালিকও ছিলেন তিনি। তিনি ছিলেন একজন ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রেমী। বিএনপি নেতা মরহুম মমতাজুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জুলফিকার আলী, বিএনপি নেতা এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, বাবুল হোসেন রনি, আ: সালাম ব্যাপারীসহ থানা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।