সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দিলেন সাংবাদিক নূর আলম | চ্যানেল খুলনা

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দিলেন সাংবাদিক নূর আলম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি::   প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন রোধে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ড্রেস পিপিই প্রদান করলেন সাংবাদিক মোঃ নূর আলম শেখ।
মঙ্গলবার দুপুর একটায় পিপিই ড্রেসগুলি দৈনিক পূর্বাঞ্চল মোংলার নিজস্ব সংবাদদাতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস এর কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ডাঃ মলয় মল্লিক, স্বাস্থ্যকর্মী বাবুল হোসেন, মোঃ জাহিদ হোসেন প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস পিপিই ড্রেস বিতরন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সরকার এবং  জনগনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ করা সম্ভব হবে। সাংবাদিক মোঃ নূর আলম শেখ এর আগে চিকিৎসক ছাড়াও সাংবাদিক, ইমাম, মৃতদের দাফনের সাথে যুক্ত ব্যক্তিদের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলা করার ড্রেস পিপিই বিতরণ করেন বলে জানা যায়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।