সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট | চ্যানেল খুলনা

মোংলা ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলা ইপিজেডের একটি সুতার তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। সোমবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন এখনও নেভানো সম্ভব হয়নি।

ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স এন্ড টেকনোলজি স্পিনিং ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

এরপর তাৎক্ষণিকভাবে ইপিজেড, মোংলা বন্দর ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে শুরু করে। পরে এস যোগ দেয় বাগেরহাট ভায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। তবে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয় বলে জানান তিনি। তিনি আরও বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে তাই আগুন নিভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

সুতার তৈরির কারখানাটিতে ৮০ জন দেশি শ্রমিকের পাশাপাশি ৭ জন চীনা শ্রমিক কাজ করছে। শ্রমিকদের কেউই আগুনে আহত বা নিহত হবার খবর পাওয়া যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।