সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা; আহত ১ | চ্যানেল খুলনা

মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা; আহত ১

চ্যানেল খুলনা ডেস্কঃ মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের মাঝিরহাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা এক জনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি আজ বুধবার বেলা ১১টায় আহতের নিজ বাড়িতে ঘটেছে বলে জানা যায়। এতে আহত হয়েছেন দেলোয়ার গাজী (৩৫)।
আহত সুত্রে জানা যায়, আঃ রব গাজী ও তার আপন বাতিজা দেলোয়ার হোসেন গাজী গংদ্বয়ের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন প্রতিপক্ষ আঃ রব গাজী গংগেরা বিরোধী জমির গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টাকালে দেলোয়ার হোসেন গাজী বাঁধা দেয়। গাছ কাটতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে কথার কাটাকাটি হয়, একপর্যায়ে চাচা আঃ রব গাজী বাতিজা দেলোয়ার হোসেন গাজীর উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং হাতে থাকা দ্যা দিয়ে দেলোয়ার হোসেন এর মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। দেলোয়ারের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে অভিযুক্ত আঃ রব গাজীর সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটানাটি শিকার করে বলেন, দেলোয়ার আমার দাও ও গামছা ছিনিয়ে নিয়ে গেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতদের পরিবার।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।