সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেসির বিদায়ী ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ বেনিন | চ্যানেল খুলনা

মেসির বিদায়ী ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ বেনিন

আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচগুলোর সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সূচি অনুযায়ী, পরশু বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

এরপর ৪ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

তবে সিরিজের শেষ ম্যাচটি ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ। আগামী ৭ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটিকেই লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে তাকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দিতে দলে ফেরানোর সিদ্ধান্ত নেয় এএফএ। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছিলেন, মেসিকে তার প্রাপ্য বিদায় দিতেই আর্জেন্টিনায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বেনিনের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের হয়ে মেসির ২০৮তম ম্যাচ হবে। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি।

মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে মনুমেন্টাল স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ শেষে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আর্জেন্টিনা অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

টানা দুই হারে আসিয়ান কাপে পয়েন্টশূন্য বাংলাদেশ

নকআউট ম্যাচে মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছেন না সালাহ উদ্দীন

ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন

এশিয়ান গেমসে পদক হাতছাড়া হলেও, নারী ক্রিকেটারদের জন্য সুখবর

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।