সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সী ভক্ত? | চ্যানেল খুলনা

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সী ভক্ত?

ফুটবল বিশ্বে লিওনেল মেসির জনপ্রিয়তা যে বয়সের কোনো সীমা মানে না, তার আরেকটি প্রমাণ মিলেছে বিশ্বকাপের মঞ্চে। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারির অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন ১০০ বছর বয়সী এক নারী ভক্ত, যার নাম পউলিনে কানা।

আর্জেন্টিনার জার্সি গায়ে এবং হাতে ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’ লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে ডালাসের স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। ম্যাচ চলাকালীন তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আলোচনায় চলে আসেন এই শতবর্ষী নারী।

তবে পউলিনে কানা শুধুমাত্র মেসির ভক্ত হিসেবেই পরিচিত নন। ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়।

নাতি রস স্মিথের সঙ্গে নিয়মিত মজার ভিডিও তৈরি করে তিনি কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। টিকটকে তার অনুসারী প্রায় আড়াই কোটি, পাশাপাশি ইউটিউব ও ইনস্টাগ্রামেও রয়েছে বিশাল ভক্তগোষ্ঠী।

তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও অন্তর্ভুক্ত হয়েছে।

মেসির প্রতি তার ভালোবাসা আজকের নয়। এর আগেও ইন্টার মিয়ামির একটি ম্যাচে তিনি আলোচনায় এসেছিলেন। সেবার হাতে থাকা একটি পোস্টারে লেখা ছিল, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ সেই ছবি তখনও ব্যাপক ভাইরাল হয়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

‘আর্জেন্টিনার কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছি না’ : অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক

বাঁচা-মরার ম্যাচে রাতে নামছে ইরান

ফিলাডেলফিয়ায় ব্রাজিলের জয়, ব্রাজিলজুড়ে উৎসব

রোনালদোকে বদলি না করানোর কারণ জানালেন পর্তুগালের কোচ

বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।