সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ইফতার ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ইফতার ও দোয়া মাহফিল

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ইফতার ও দোয়া মাহফিল রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে শরীক হন। ইফতার মাহফিলের আগে ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার স্বাগত বক্তৃতা করেন ও আগতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

এছাড়া সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

ইফতার মাহফিলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ সকল বীরমুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা এবং এমইউজে খুলনার যে সকল সদস্য এ পর্যন্ত শহিদ হয়েছেন ও স্বাভাবিক মৃত্যুবরণকারী সকল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ জাতির সুখ সম্বৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান।

ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, এনসিপির খুলনা বিভাগীয় সংগঠক শেখ ফরিদুল হক, ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও এহতেশামুল হক শাওন, দফতর সম্পাদক মো. আবু বকর, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি ড. মো. জাকির হোসেন ও মো. আনিসুজ্জামান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা জেলার সভাপতি এম এ হাসান, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এডভোকেট আক্কাস শিকদার, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মো. ফরিদউদ্দিন, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মাজহারুল হান্নান, টোয়াসের সভাপতি মাইনুল ইসলাম জমাদ্দার, খুলনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু ও সদস্য সচিব এডভোকেট নুরুল হাসান রুবা, পিপি এডভোকেট তৌহিদুর রহমান তুষার, সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী ও সুলতান হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী তফসির আহমেদ, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দা রেহানা ঈসা, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু ও আসাদুজ্জামান মুরাদ, খুলনা সদর থানা বিএনপি সভাপতি কে এম হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, খুলনা সদর আমীর এস এম হাফিজুর রহমান ও সেক্রেটারি আব্দুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সাইফ নেওয়াজ, ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট আ স ম মামুন শাহীন ও প্রশাসনিক কর্মকর্তা মুকাররম বিল্লাহ আনসারী, ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, দুদকের পিপি এডভোকেট আবুল হোসেন হাওলাদার, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালন

দাকোপে দলিতের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ইফতার ও দোয়া মাহফিল

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।