সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মুশফিকদের নিয়ে জন্মদিন উদযাপন হেড কোচ সিমন্সের | চ্যানেল খুলনা

মুশফিকদের নিয়ে জন্মদিন উদযাপন হেড কোচ সিমন্সের

৬২ পেরিয়ে ৬৩-এ পা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স। শুক্রবার (১৮ এপ্রিল) ছিল তার জন্মদিন। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে জাতীয় দল এখন সিলেটে অবস্থান করছে। সেখানেই মুশফিক-মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন সিমন্স।

গ্র্যান্ড সিলেট হোটেলের বলরুমে কেক কেটে আজ সিমন্সের জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল। সেখানে দেখা যায়, সিমন্সের কেক কাটার সময় মুশফিক, মুমিনুল হক, মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানাসহ অন্যান্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনকেও দেখা গেছে সিমন্সের কেক কাটার সময়। মজার ছলে কেউ একজন জানতে চেয়েছেন, সিমন্সের বয়স ৬৬ কিনা! ভুল ধরিয়ে দিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এবার ৬২ বছর হয়েছে।’ মিরাজের ছেলে ও তাইজুলের মেয়েকেও জন্মদিনের কেক খাইয়ে দিয়েছেন সিমন্স।

এদিকে শিষ্যদের কাছে জন্মদিনের উপহার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে জয় চেয়েছেন সিমন্স। বলেছেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’

উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ম্যাচ দুটি হবে দুটি ভিন্ন ভেন্যুতে। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত ১৮ টেস্টে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।