সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুলাদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১৫ | চ্যানেল খুলনা

মুলাদীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১৫

বরিশালের মুলাদীতে ছাত্রদল ও ছাত্রশিবির নেতা-কর্মীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মুলাদী সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় দুই দলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ায় মুলাদী সরকারি কলেজ ও খাদ্যগুদাম সড়ক এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. হামীম হোসেন বলেন, ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্রদল নেতা-কর্মীরা বাধা দিলে প্রতিবাদ করেন ছাত্রশিবিরের নেতারা। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে উপজেলা ও কলেজ ছাত্রদল নেতা-কর্মীরা ছাত্রশিবিরের ওপর হামলা করলে সংঘর্ষ হয়। এতে কলেজ ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ ইসলামসহ কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

এদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালীর দাবি, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ছাত্রদলের চার থেকে পাঁচ নেতা-কর্মীকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে দুই পক্ষে হাতাহাতি হয়। পরে বিষয়টি সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। এতে ছাত্রদলের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, কলেজ ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার সংবাদ পেয়ে পুলিশ কলেজ চত্বর ও খাদ্যগুদাম সড়কে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।