সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ | চ্যানেল খুলনা

মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ

চট্টগ্রামের ফটিকছড়িতে খামারে মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছো বাঘ। আজ শুক্রবার ভোরে নানুপুর ইউনিয়নের রহমতবাড়ি এলাকায় প্রাণীটি ধরা পড়ে।

স্থানীয় কৃষক এয়াকুব আলী জানান, তাঁর খামারের মুরগি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কোনো প্রাণী খেয়ে ফেলছিল। এ সন্দেহ থেকে তিনি একটি ঝুড়ি ফাঁদ তৈরি করেন। আজ ভোরে মুরগি ধরতে খামারে ঢুকে ফাঁদে আটকা পড়ে মেছো বাঘটি।

নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে গিয়ে বাঘটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করি।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, গ্রামবাসীর হাতে ধরা মেছো বাঘটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। পরে এটি চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।