সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মুন্সীগঞ্জে ০৭০৯ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

মুন্সীগঞ্জে ০৭০৯ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরণ

এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ মুন্সীগঞ্জ (০৭০৯ মুন্সীগঞ্জ) ব্যাচের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে ১০০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার পানহাটা গ্রামে, দুপুরে টংগিবাড়ী উপজেলার হাসকিড়া গ্রামে এবং বিকেলে একই উপজেলার আউটশাহী গ্রামে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ০৭০৯ মুন্সীগঞ্জ ব্যাচের ফেসবুক গ্রুপের এডমিন আরাফাত মুন্না, মডারেটর সোয়েব সবুজ, মাইনুল হাসান, সদস্য ইমতিয়াজ নিপু, শরীফ দেওয়ান, সবুজ শেখ প্রমুখ।
কম্বল বিতরণের সময় আরাফাত মুন্না বলেন, আমরা ২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষা দেওয়া বন্ধুরা একটি ফেসবুক গ্রুপের মধ্যমে একত্রিত হচ্ছি। আমাদের কেন্দ্রীয় গ্রুপে সদস্য সংখ্যা এখন এক লাখের বেশি। একই সঙ্গে আমাদের মুন্সীগঞ্জের ০৭০৯ বন্ধুদেরও একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে একত্রিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমরা বন্ধুরা মিলে কিছু ভালকাজ করার উদ্যোগ নিয়েছি। কম্বল বিতরণও তার অংশ। পর্যায়ক্রমে জেলার লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর ও গজারিয়াতেও কম্বল বিতরণ করা হবে বলে জানান মুন্না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।