সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেছেন। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বইগুলোর মোড়ক উন্মোচন করেন তিনি।
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এ ছাড়া একই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল নাসের চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সম্পাদনায় একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। এটি ইতিহাসে আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে।
মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প, প্রবন্ধ, কবিতার মোট ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মোট ৪টি স্মরণিকা সম্পাদিত হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিগগিরই এই গ্রন্থগুলো পাঠকের সামনে সহজলভ্য হবে। বৈশ্বিক মহামারির পরও এতগুলো বই প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।

https://channelkhulna.tv/

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

রাজধানীকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়তে ১২ দফা কর্মপরিকল্পনা, নামছে ২৫০ ইলেকট্রিক বাস

দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

পুলিশসহ জরুরি সেবায় তেল রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের পৃথক কমিটির ঘোষণা প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।