
চলতি বছরের মধ্যেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের কাছে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। দেশের সম্ভাব্য ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসসহ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। সরকারি সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না এবং অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।


