সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাগুরায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা  ২০২১ এর আয়োজন করা হয়। ৬ মার্চ (শনিবার) সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রতিযোগিকে নিয়ে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মিনি ম্যারাথনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শিখর।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মাগুরা, লে: কর্নেল আতিফ সিদ্দিকি, পি এস সি,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান,   পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান জেলা পরিষদ, মো: আবু নাসির বাবলু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মো: খুরশিদ হায়দার টুটুল, মেয়র মাগুরা পৌরসভা।
মিনি ম্যারথন দৌর প্রতিযোগিতা  মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়াম থেকে শুরু করে সদরের আবালপুর স্কুল হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় মাগুরা আসাদুজ্জামান  স্টেডিয়ামে ফিরে আসে। দুই শতাধিক প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অর্জন করেন, মো: শাহিন হোসেন, দ্বিতীয় হয়েছে মো: লাবলু, তৃতীয় হয়েছে মো: সাইমুম।  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে বোঞ্জ’র মেডেল, ক্রেস্ট, ও সনদপত্র প্রদান  করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।