সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মিয়া গোলাম পরওয়ার জামায়াতের নতুন সেক্রেটারি জেনারেল | চ্যানেল খুলনা

মিয়া গোলাম পরওয়ার জামায়াতের নতুন সেক্রেটারি জেনারেল

চ্যানেল খুলনা ডেস্কঃজামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকেই নিয়োগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তাকে ২০২০-২০২২ কার্যকালের জন্য ‘সেক্রেটারি জেনারেল’ হিসেবে শপথবাক্য পাঠ করান দলের আমির। বৃহস্পতিবার জামায়াতের প্রচার বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে (ফুলতলা ও ডুমুরিয়া) নির্বাচনি এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগ দেন।

প্রচার বিভাগ থেকে জানানো হয়, ১৯৯৬-২০১১ সাল পর্যন্ত খুলনা মহানগরী জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের নভেম্বর থেকে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীরের দায়িত্ব পালন করছেন এবং ২০১৭ সালের জানুয়ারী থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মিয়া গোলাম পরওয়ার ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন। ১৯৯৪ সালে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন। ২০০১ সালে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর জামায়াতের নতুন আমির হিসেবে ডা. শফিকুর রহমানের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গত ৫ ডিসেম্বর তারিখ তিনি আমির হিসেবে শপথ গ্রহণ করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।