সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
‘মির্জা কাদের নয়, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে’ | চ্যানেল খুলনা

‘মির্জা কাদের নয়, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে’

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে।

তিনি বলেন, একটা রাজাকার ফ্যামিলির লোক এ পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে আমি কথা বলব। যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তা হলে এটা নিয়ে আমি শুরু করব।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় একরামুল করিম চৌধুরী এসব কথা বলেন।

এদিন রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে ২৮ সেকেন্ড কথা বলেন ক্ষমতাসীন দলের এই এমপি। পরে অবশ্য তিনি ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন।

তবে তার আগেই অবশ্য ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একরামুল করিম চৌধুরীর এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করবে।

অন্যদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বৃহস্পতিবার রাত দেড়টায় মাইজদী শহরে মিছিল করেছেন সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা।

প্রসঙ্গত ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা টেন্ডারবাজি, অপরাজনীতি, মাদক, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতার সমালোচনা করে আলোচনার ঝড় তোলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।