সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম | চ্যানেল খুলনা

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

বাংলাদেশকে বহুভাষিক এবং বহু সাংস্কৃতিক দেশ হিসেবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশকে বহুভাষিক, বহু সাংস্কৃতিক একটা দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমরা মনে করি, বাংলাদেশে বাংলা ভাষাসহ অন্য যে সকল ভাষা রয়েছে, সকলের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা দেওয়া, সংরক্ষণ করা আমাদের অন্যতম দায়িত্ব।’

নিজেদের ভাষাশহীদ এবং দেশের জন্য যাঁরা প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের উত্তরসূরি বলে উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, ‘যে সকল শহীদেরা ভাষার জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাঁদেরই উত্তরসূরি। চব্বিশের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের সংগ্রাম, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের আজাদীর লড়াই—আমরা সবকিছুকেই একই সুতায় গাঁথা মনে করি।’

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর কিছু সময় পর বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে শহীদ বেদিতে ফুল দেন নাহিদ ইসলাম। এ সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর এনসিপির প্রধান হিসেবে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আবারও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান নাহিদ।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, সামনের দিনগুলোতে ভাষা আন্দোলনের শহীদ, একাত্তরের শহীদ এবং চব্বিশের শহীদদের আত্মত্যাগ এবং লড়াইকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই এনসিপি চালিয়ে যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, প্রশ্ন আজহারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।