সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বিজিবি সদস্যের পা | চ্যানেল খুলনা

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বিজিবি সদস্যের পা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের দুই পা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এর মধ্যে একটি পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আকতার। তিনি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজু-আমতলী বিওপির একজন নায়েক।

আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে টহলরত অবস্থায় বিজিবির একটি দল সীমান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে টহলদলের সদস্য নায়েক আকতার গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে এবং পরে হেলিকপ্টারে করে কক্সবাজারের রামু সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের দুই পা ক্ষতবিক্ষত হওয়ার ঘটনাটি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণের শিকার ৭ বছরের শিশুকে বাঁচাতে জরায়ু কেটে ফেলা হয়েছে

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি মামুন মারা গেছেন

মাদারীপুরে আতশবাজি ফোটাতে গিয়ে স্কুলছাত্র গুরুতর আহত

যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না: বিএনপি নেতা

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।