সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মার্চ মাসের সেরার দৌড়ে মনোনয়ন পেলেন যারা | চ্যানেল খুলনা

মার্চ মাসের সেরার দৌড়ে মনোনয়ন পেলেন যারা

মার্চ মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত মাসে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন জাসপ্রিত বুমরাহ ও সাঞ্জু স্যামসন। তাতেই সম্ভাব্য সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই ভারতীয় ক্রিকেটার। মার্চের সেরার দৌড়ে তাদের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার কনর এস্তেহেইজেন।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যেখানে বড় অবদান রেখেছেন স্যামসন। শেষ তিন ম্যাচে টানা ফিফটি করেছেন এই উইকেটকিপার ব্যাটার। টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন তিনি। এবার মাস সেরার দৌড়েও মনোনয়ন পেলেন স্যামসন।

ব্যাট হাতে যেমন স্যামসন ভারতকে নেতৃত্ব দেন, তেমনি বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন বুমরাহ। ফাইনালে ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই সাড়া ফেললেন কনর এস্তেহেইজেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। সিরিজের শেষ দুই ম্যাচে টানা ফিফটি করেছেন। দল সিরিজ জেতার সঙ্গে সিরিজ সেরার পুরস্কার পান এই তরুণ উইকেটকিপার ব্যাটার। আর এবার মনোনয়ন পেলেন মাস সেরার দৌড়ে।

এদিকে নারী ক্রিকেটে মার্চ মাসের সেরার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা কাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

‘ইংল্যান্ডকে হারিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ’ : দি মারিয়া

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।