সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ | চ্যানেল খুলনা

মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মানিকগঞ্জ: বিচার প্রার্থী এক গৃহবধূকে (৪৫) ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাষ্কর সাহা নিশ্চিত করেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়।

পরে বিষয়টি সুরাহার জন্য ওইদিন সন্ধ্যায় ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের কাছে ইউনিয়ন পরিষদে যান। এরপর ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যেতে না চেয়ে ঢাকায় ভাইয়ের বাসায় যেতে চান।

তখন চেয়ারম্যান তাকে ঢাকায় যেতে না দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে চেয়ারম্যানের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।

এই সুযোগে চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন চেয়ারম্যানকে ভাই, দাদা ও বাপ ডেকেও রক্ষা পাননি তিনি। আব্দুল কাদের ওই নারীকে স্বামীসহ থাকার ব্যবস্থা, গুচ্ছগ্রামে বাড়ি ও কাজ দেওয়ার প্রলোভনও দেখান এবং পরদিন গৃহবধূকে ৫০০ টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।