সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ১২৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ | চ্যানেল খুলনা

মাগুরায় ১২৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের নতুন বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল, নগদ ২৪ হাজার টাকা, এবং মাদক চোরাচালানে ব্যবহৃত ২ টি মোটরসাইকেল সহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। তারা দির্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত বলে জানা গেছে।

মাগুরা জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান পিপিএম, এর দিকনির্দেশনায়, সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মাদক উদ্ধার চৌকশ টিমের তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) ভোর ৬ টার দিকে মাদক উদ্ধার চৌকস টিমের তৎপরতায় মাগুরা-শ্রীপুর সড়কের নতুন বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী, ১)অসীম কর্মকার (৩৮), পিতা-অরুন কর্মকার, সাং- নিজনান্দুয়ালী, মাগুরা,২) রাজু (২৩), পিতা- ইছাহাক, সাং-শ্যামনগর মহেশপুর ঝিনাইদহ, ও আল আমিন (২০), পিতা- কালু, সাং-শ্যামনগর মহেশপুর ঝিনাইদহ কে আটক করা হয়েছে।এরা সবাই চিহ্নিত মাদক কারবারি । এদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।