সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ১১৫ গৃহহীন পরিবারকে ঘর ও দলিল প্রদান | চ্যানেল খুলনা

মাগুরায় ১১৫ গৃহহীন পরিবারকে ঘর ও দলিল প্রদান

মাগুরা প্রতিনিধিঃ একযোগে সারাদেশব্যপী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় পর্যায়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাবি ও দলিল হস্থান্তর করেন।

এ সময় মাগুরার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একযোগে সারা দেশে ৬৬০০০ হাজার ভূমিহীনকে ভূমি ও গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় চাবি দলিল হস্থান্তর করা হয়।

এর আওতায় মাগুরাতে ১১৫ টি ভুমিহীন পরিবারের মাঝে জমির দলিল এবং গৃহের চাবি হস্তান্তর করা হয়।

এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৫ টি, মহম্মদপুর উপজেলায় ৩০ টি, শ্রীপুর উপজেলায় ২০ টি এবং শালিখা উপজেলায় ৫০ টি। সকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে।

এতে করে নারীর ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

মাগুরার জেলা প্রশাসক জানান, দেশের গৃহহীন প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।