সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় হাজার বোতল ফেনসিডিল ও ৪০কেজি গাঁজাসহ আটক তিন | চ্যানেল খুলনা

মাগুরায় হাজার বোতল ফেনসিডিল ও ৪০কেজি গাঁজাসহ আটক তিন

মাগুরা প্রতিনিধি::মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাগুরা-ঢাকা মহাসড়কের কামারখালী মাঝাইল মান্দারতলা থেকে ১,০০৭ (এক হাজার সাত) বোতল ফেনসিডিল ও ৪০কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব~ ৬ ।

১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃত হলেন, মেহেরপুর জেলা সদরের খোদাবক্সের ছেলে আহসান(৫০), একই এলাকার সাত্তার মন্ডলের ছেলে সমিরুল মন্ডল (২৮), এবং মেহেরপুর সদরের বারাতি বাজার এলাকার মোহর আলীর ছেলে রিপন আলী (২৫)।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ, আলী আহম্মেদ মাসুদ জানান, র‌্যাব-৬ এর (সিপিসি) ৩ যশোর ক্যাম্প এবং স্পেশাল কোম্পানি খুলনার বিশেষ যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন মাঝাইল মান্দারতলা এলাকায় চেক পোস্ট স্থাপন করে বগুড়া-ট-১১-২৪৪৯ রেজিস্ট্রেশনের একটি ট্রাককে সংকেত দেওয়া সত্ত্বেও দ্রুত বেগে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। পরে ট্রাকটি আটক করে তল্লাশি করা হলে এসময় ট্রাকটির পিছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১,০০৭ বোতল ফেন্সিডিল ও প্লাস্টিকের বস্তার মধ্য থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ট্রাকটিসহ তিনজনকে গ্রেফতার করে রাতেই শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।