সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে স্বামী জিয়া মুন্সীর (২৫) লাঠির আঘাতে স্ত্রী মনিরা খাতুনের (১৮) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, ঘটনার পর স্বামী জিয়া মুন্সিসহ পরিবারের সবাই পালিয়ে গেছে।

একই ইউনিয়নের কোমরপুর গ্রামের আরিফ মোল্যার মেয়ে মনিরার সাথে রায়পুর গ্রামের হারুন মুন্সির ছেলে জিয়ার সাথে চার মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরিবারে ঝগড়া বিবাদ লেগেই ছিল।

সন্ধ্যায় স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে লাঠি দিয়ে স্ত্রী মনিরার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।