সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় স্বামী কর্তৃক গৃবধুকে বিষ দিয়ে হত্যার অভিযোগ | চ্যানেল খুলনা

মাগুরায় স্বামী কর্তৃক গৃবধুকে বিষ দিয়ে হত্যার অভিযোগ

মাগুরা সদরের বরুনাতৈল গ্রামের এক গৃহবধূকে স্বামী কর্তৃক বিষ পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বিকালে শহরের সার্জিক্যাল ক্লিনিকের পাশ্ববর্তী ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শামছুন্নাহার(২৪),  বরুনাতৈল গ্রামের আলম বিশ্বাসের মেয়ে।
নিহতের মা জানান, তার মেয়ে শামসুন্নাহারের সাথে ৫ বছর আগে মহম্মদপুরের মৌলভী জোকা গ্রামের সলেমান কাজীর ছেলে মারুফ এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।
বিয়ের ১ বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। বিভিন্ন সময় তার মেয়েকে যৌতুকের জন্য মারধর করতো। পরবর্তীতে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য নানা ভাবে চাপ দিতে থাকে। কিছু দিন আগেও নিহত শামসুন্নাহারকে তার স্বামী বিষ দিয়ে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে মাগুরা শান্তি ক্লিনিকে চিকিৎসা করিয়ে সুস্থ হয়। গতকাল বুধবার বিকালে তাদের ভাড়া বাড়িতে নিহতের স্বামী তাকে বিষ পান করিয়ে জনতা ক্লিনিকের মালিক রেশমাকে দিয়ে  চিকিৎসা করায় কোন উন্নতি না হওয়ায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার আরো অবনতি হয়, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১১ টায় তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জয়নাল আবেদীন জানান, ঘটনাটি শুনেছি ফরিদপুরে পোস্টমর্টেম করা হয়েছে। রিপোর্ট হাতে আসেনি। মামলা হলে পরবর্তীব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।