সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় সংবাদ পাঠিকা "লিনার" রিক্সার্্যালি ও মাস্ক বিতরন | চ্যানেল খুলনা

মাগুরায় সংবাদ পাঠিকা “লিনার” রিক্সার্্যালি ও মাস্ক বিতরন

মাগুরা প্রতিনিধিঃ ইচ্ছাই শক্তি-করোনায় মুক্তি, মাস্ক ব্যবহার করুন-নিরাপদে থাকুন, এই শ্লোগানে মাগুরা শহরে বর্নাঢ্য রিক্সা র‌্যালী এবং বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে এনটিভি’র জনপ্রিয় সংবাদ পাঠিকা ও আমেরিকার প্রটেক্ট আস কিডস এর কান্ট্রি রিপ্রেজন্টেটিভ শারমিন নাহার লিনা ব্যাক্তিগত উদ্যোগে এ আয়োজন করেন।

করোনা সচেতনতায় বাদ্যযন্ত্রের সাথে বিশটি রিক্সা নিয়ে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব রেখে শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী বের হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে বিনা মুল্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক এবং করোনা শ্লোগান সম্বলিত টি শার্ট বিতরণ করেন শারমিন নাহার লিনা।

এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সাংবাদিক আবু বাসার আখন্দ ও শফিকুল ইসলাম শফিক সহ জেলার কর্মরত ২৫ জন সাংবাদিক এবং ২০ জন ছাত্র প্রতিনিধি উপস্থিত থেকে তাকে সহযোগীতা করেন।

পরে শিশু-কিশোরদের সাইবার ক্রাইম থেকে রক্ষা করতে করণীয় বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় করেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।