সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় শেখ রাসেল এম.পি.এল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন | চ্যানেল খুলনা

মাগুরায় শেখ রাসেল এম.পি.এল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন

আগামী ১৯ ফেব্রয়ারী থেকে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল এমপিএল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হচ্ছে । এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় আছাদুজ্জামান স্টেডিয়ামে টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন করা হয় । ট্রফি উন্মোচন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । এ সময় মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, টুর্ণামেন্টের আহবায়ক রানা আমীর ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন । এ্যাডভোকেট সাইফ্জ্জুামান শিখর এমপি’র সার্বিক পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ভায়না ক্রিকেট ক্লাব,আছাদুজ্জামান ক্রিকেট একাডেমী,স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ও বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাব অংশ নেবে । টুর্ণামেন্টে স্পন্সর টাইটেল করেছে লেটো,ইলেকক্টা ইলেকট্রনিক্স,ট্রান্সকম ও আরিয়ান ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।