সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | চ্যানেল খুলনা

মাগুরায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাগুরায় রবিবার যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে । একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.বীরেন শিকদার,জেলাপ্রশাসক ড.আশরাফুল আলম ,জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম ,জেলা আওয়ামীলীগ, যুবলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,জেলা বিএনপি,যুবদল,জেলা জাতীয় পাটি,জাসদ,সরকারি-বেসকারি বিভিন্ন প্রতিষ্ঠান,সাংস্কৃতিক সংগঠনসহ শহরের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ । সকাল ৭ টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । এরপর সকাল সাড়ে ৮ টায় সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃত্তি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পাশাপাশি একই স্থানে জেলা রেড ক্রিসেন্টের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষার্থীরা । সকাল ১১ টায় জেলা শিশু একাডেমীতে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয় ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।