সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় গরীব কৃষকের ১ একর জমির ধান কেটে দিলো জেলা ছাত্রদলের নেতাকর্মীরা | চ্যানেল খুলনা

মাগুরায় গরীব কৃষকের ১ একর জমির ধান কেটে দিলো জেলা ছাত্রদলের নেতাকর্মীরা

মাগুরা প্রতিনিধিঃ করোনা প্রার্দুভাবের কারনে কৃষক সংকটে শালিখার গরীব ধান চাষীদের ১ একর জমির ধান কেটে দিল মাগুরা জেলা ছাত্রদলের নেতা কর্মীরা।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বী জানান, শালিখা উপজেলা ছাত্রদলের কর্মীর মাধ্যমে জানতে পারি গরীব কৃষকেরা অর্থের অভাবে তাদের ধান কাটতে পারছে না। এ সংবাদ পেয়ে আজ বৃহস্পতিবার সকালে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের গোয়াল খালী গ্রামের সবুজ মোল্ল্যর ৭০ শতাংশ, বাবু মোল্ল্রা ও এনামুল হকের ৩০ শতাংশ জমির ধানসহ মোট এক একর জমির ধান কেটে তাদের বাড়িতে পৌছে দেয়া হয়েছে।
মাগুরা জেলা ছাত্রদলের ৩০ জন নেতা কর্মী নিয়ে গরীব কৃষকের ধান কাটার কাজে সহযোগিতা করার একটি টিম গঠন করা হয়েছে। মাগুরা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম ,ছাত্রনেতা শাকের, নাজমুলসহ অনেকে উপস্থিত ছিলেন। অর্থাভাবে যদি কেউ ধান কাটতে না পারে তাহলে ছাত্রদলের সাথে যোগাযোগ করলে তাদের সহযোগিতা করা হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।