সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় কোন সহিংসতা ছাড়াই ইউপি নির্বাচন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় কোন সহিংসতা ছাড়াই ইউপি নির্বাচন অনুষ্ঠিত

মাগুরায় সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে এ নির্বাচনের ফলাফলে বেসরকারি ভাবে আওয়ামীলীগের ৯ চেয়ারম্যান প্রার্থী ও ২ জন আওয়ামী লীগের বিদ্রোহী এবং অপর ১ জন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদরের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন, কছুন্দী ইউনিয়নে আবুল কাশেম মোল্যা, জগদল ইউনিয়নে সৈয়দ রফিকুল ইসলাম, রাঘবদাইড় ইউনিয়নে আশরাফুল আলম বাবুল ফকির, চাউলিয়া ইউনিয়নে হাফিজার রহমান মোল্যা, আঠারখাদা ইউনিয়নে সঞ্জিবন বিশ্বাস, গোপালগ্রাম ইউনিয়নে নাসিরুল ইসলাম মিলন, মঘি ইউনিয়নে হাচনা হেনা, বেরইল পলিতা ইউনিয়নে এনামুল হক রাজা, শত্রুজিৎপুর ইউনিয়নে মুফতি ওসমান গণি এবং কুচিয়া মোড়া ইউনিয়নে জাহিদুল ইসলাম টিপু নির্বাচিত হয়েছেন। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজরাপুর ইউনিয়নে কবির হোসেন, ও হাজীপুর ইউনিয়নে মোজাহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, এ নির্বাচনকে ঘিরে গত ১৫ অক্টোবর জগদল ইউনিয়নে ফোর মার্ডার সংঘটিত হয়েছিল।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।