সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ইঞ্জিন চালিত নাটাগাড়ি উল্টে এক জনের মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরায় ইঞ্জিন চালিত নাটাগাড়ি উল্টে এক জনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি : মাগুরা – নড়াইল সড়কের বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুরের দীঘলকান্দি এলাকায় ইঞ্জিন চালিত একটি নাটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই চঞ্চল মোল্যা (৩২) নামে একজন মারা গেছে।এসময় নাটাগাড়িতে থাকা আরো ২ জন গুরুতর আহত হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন জানান, রবিবার সন্ধ্যায় এ দূর্ঘটনাটি ঘটে।  নিহত চঞ্চল মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া  গ্রামের জামাল মোল্যার ছেলে। আহত ২ জনের মধ্যে একজন নিহতের আপন ছোটভাই সাজ্জাদ মোল্যা (১৭) এবং অপর ব্যাক্তি একই গ্রামের নাটা চালক ।
 এলাকার মোল্যা ইট ভাটা থেকে দুপুরের দিকে তারা নাটাগাড়িতে ইটবোঝায় করে নহাটায় যায়। সেখান থেকে খালিগাড়ি নিয়ে ফিরছিলো তারা। গাড়িটি মনিরামপুর এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায় । এসময় গাড়িতে থাকা ৩ জনের মধ্যে ১ জন ঘটনাস্থলে নিহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল  পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।